1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসক কে এই প্যাট্রিক কেনেডি?

অনলাইন ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে।

এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

প্রফেসর প্যাট্রিক কেনেডি লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে গবেষণার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০০৯ সালে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন। তার তত্ত্বাবধানে শুরু হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা ।

এছাড়া, প্রফেসর প্যাট্রিক কেনেডি একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং তিনি এইচবিভি ক্লিনিক্যাল গাইডলাইন সম্পাদকমণ্ডলীর সদস্য।

লন্ডন ক্লিনিকের ওয়েবসাইট অনুযায়ী, প্রফেসর কেনেডি দীর্ঘ সময় ধরে এই বিষয়ে কাজ করছেন এবং একাধিক বই ও গবেষণাপত্র প্রকাশ করেছেন তিনি।

এদিকে, গত সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি চোখ এবং পায়ের চিকিৎসা নিয়েছিলে।বর্তমানে তিনি লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট