1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জগন্নাথপুরে মসজিদ কমিটি নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

জগন্নাথপুর প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত উল্লাহ (৮০) নামের এক বৃদ্ধ নিহত ও উভয় পক্ষের ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, রসুলপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ ও কমিটি নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া এবং আব্দুল কয়ছরের মধ্যে বিরোধ চলছিল। মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে সুজাত উল্লাহ (৮০) নামের এক বৃদ্ধ নিহত হন। উভয় পক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কয়ছরের লোকজনকে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। গুরুতর আহত ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, দোষী ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট