1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

সোনামগন্জ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সদরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনাটি ঘটে। বাসের মধ্যে চালক ও হেল্পার ছাড়া আর কোনো যাত্রী ছিলো না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস। তাই এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা এসেছি। কোনো হতাহত পাইনি। পরে শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এলে তাঁর কাছে দুর্ঘটনা কবলিত বাসটি হস্তান্তরকরি।

শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, আমরা এসে দেখি রাস্তার উত্তর পাশে বাসটি পড়ে আছে। কোনো হতাহত নেই। জয়কলস হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট