1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালানোর সঙ্গে যুক্ত কর্মীদের (রানিং স্টাফ) ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনান আবদুল্লাহ। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফাই ফেসবুক ফেইজে এই তথ্য জানান তিনি।

হাসনান আব্দুল্লাহ তার ফেসবুক ফেইজে লিখেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যা সমাধান করতে রেল উপদেষ্টা সঙ্গে দেখা করেছি। এই বিষয়ে রাত আড়াইটাই সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কর্মবিরতির কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনরত রেলের রানিং স্টাফ নেতাদের সঙ্গে আজ মধ্য রাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ৪ নম্বর মিন্টু রোড বাসায় বৈঠক হয়েছে। সেখানে বিএনপির নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট