1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

চুনারুঘাটে পুলিশের উপর হামলা: দুইজন গ্রেপ্তার

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শ্রীকুটা এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের উপর হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামের মোঃ আক্কাস মিয়া (২৮), উত্তর নরপতি গ্রামের জুনাইদ আহম্মদ (২৪)।

বুধবার রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মোঃ আল মামুন বাদী হয়ে মামলা করেছেন। এ মামলার বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উপজেলার শ্রীকুটা এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বৈদ্যুতিক তারের লাইন রক্ষণাবেক্ষণ করার জন্য তালগাছের মাথা কেটে ফেললে স্থানীয় লোকজনদের সাথে বিদ্যুৎ অফিসার কর্মকর্তা ও কর্মচারীদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ সংবাদ পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আসামীরা পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজনের উপর হামলা চালায়। এ হামলায় এসআই মোঃ আল মামুনসহ অন্যান্যরা আহত হন। তাৎক্ষণিক হামলায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট