1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

পীরমহল্লায় সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় আগুন

বিশেষ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত অনুমান ১০টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপসহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন, ‘কিছু সময় আগে কল পেয়ে আমাদের দুটি ইউনিট পীর মহল্লায় গিয়েছে সাবেক কাউন্সিলরের বাসার আগুন নেভাতে। আগুন নেভানোর কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।’

পীর মহল্লা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে একদল লোক মোটরসাইকেল নিয়ে এসে প্রথমে বাসায় ভাঙচুর চালায়। পরে তারা যাওয়ার সময় আগুন লাগিয়ে যায়।

এ বিষয়ে জানতে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা, হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামি আফতাব ৫ আগস্টের পর থেকে পলাতক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট