1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানে ৮০টি টিম বাজার মনিটরিং করবে

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

রমজানে অবৈধ মজুতদারি প্রতিরোধ ও ন্যায্যমূল্যে নিত্যপণ্য প্রাপ্তি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৮০টি টিম বাজার মনিটর করবে।

দেশব্যাপী ঢাকা মহানগরে কমপক্ষে ১০টি, বিভাগীয় শহরে ২টি এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় ১টি করে টিম জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করবে।

রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ব্যবহার্য সামগ্রী মজুত ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ব্র্যান্ড শপ আড়ং, দেশিদশ, ইলনিয়ন, অ্যাপেক্স, ইয়েলো, সাজগোজ, ইনফিনিটি, সুপারশপ স্বপ্ন, মিনাবাজার, আগোরা, ইউনিমার্ট, ডেইলি শপিং এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২০২৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানের সংখ্যা ও জরিমানা আদায়ের তথ্যাবলী প্রকাশ করা হয়েছে।

সারাদেশে এ সময়ে ৭ হাজার ৫৫৩টি অভিযান পরিচালনার মাধ্যমে ১৫ হাজার ৭১৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন দণ্ড প্রদান করা হয়। দণ্ডিত ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ১০ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট