1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

তারুণ্যের উৎসব ২০২৫ গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রিকেট খেলার উদ্বোধন

এইচ এম সেলিম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য-কে সামনে রেখে আজ মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২৫ সকাল ১১ টার সময় যুব উন্নয়ন অধিদপ্তর মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলার সেরা চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণদের নিয়ে ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে। যে চারটি স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উৎসব ২০২৫ ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করেন তারা হলেন পল্লী যুব উন্নয়ন ক্রীড়া সংস্থা (RYDSS) ৩নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ, কায়স্থগ্রাম, গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ক্লাব, এস ডি এ আমুড়া ইউনিয়ন পরিষদ সুন্দীসাইল গ্রাম ও কিংস ক্লাব ঢাকাদক্ষিণ।

উক্ত উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলটন চন্দ্র পাল মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদ মহোদয়, যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা মোঃ ছালা উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, পল্লী যুব উন্নয়ন ক্রীড়া সংস্থা RYDSS এর সভাপতি, সিলেট বিভাগীয় সফল যুব ও ক্রীড়া সংগঠকের পুরস্কার প্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট এইচ এম সেলিম, যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুগান্তর পত্রিকার সাংবাদিক হারিছ আহমেদ, বিশিষ্ট নারী ক্রীড়া সংগঠক ও সাবেক জেলা পর্যায় ফুটবল খেলোয়াড় রিনা আক্তার ঝর্ণা, এসডিএর সভাপতি রেজাউল করিম, যুব সংগঠক ইফতেখার আহমেদ, সাদিক আহমেদ, পল্লী যুব উন্নয়ন ক্রীড়া সংস্থা- RYDSS এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল, রিপন আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট