1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

প্রবাসী তরুণীর আপত্তিকর ছবি তৈরী করে টাকা দাবি, গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীতে প্রবাসী এক মেয়ের ছবি এডিট করে বাবা সহ পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এরপর বড় অঙ্কের টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

নিরুপায় হয়ে বাবা সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কে বিষয়টি অবহিত করেন ।

পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোড এলাকার মিন্টু দেবনাথ (৩৫) নামের এক যুবককে আটক করে। মিন্টু ওই এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বাজিতপুরের মহেশ দেবনাথের ছেলে।

আজ মঙ্গলবার এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অপরিচিত মোবাইল থেকে পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়।

একই সঙ্গে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক মর্যাদাহানির ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি ভুক্তভোগীর বাবা এসএমপিকে জানালে পুলিশ কৌশলে আসামিকে সনাক্ত করে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট