1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে নিজ মেয়েকে ধ’র্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

জৈন্তাপুর প্রতিনিধি🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

জৈন্তাপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১৩ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া নিজ কন্যা সন্তানকে ধর্ষণরত অবস্থায় প্রতিবেশীদের সহযোগিতায় আটক করে তার দ্বিতীয় স্ত্রী। স্থানীয়রা ধর্ষক পিতাকে উত্তম মাধ্যম দিয়ে আটক করে রাখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে ভিকটিম কিশোরীর দেয়া ভাষ্যমতে ধর্ষণের সত্যতা নিশ্চিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের হাতে আটক ধর্ষক কানাইঘাট উপজেলার বাউরভাগ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে তোতা মিয়া(৪৬)। বর্তমানে তিনি পরিবার নিয়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ আরো জানায়, ভিকটিম ওই কিশোরীর মা বিয়ানীবাজার থেকে বিভিন্ন বাসাবাড়ীতে ঝিয়ের কাজ করে। গোয়াবাড়ী এলাকায় তার পিতা তোতা মিয়া দ্বিতীয় স্ত্রী সন্তান সহ বসবাস করে আসছিলো।

এই ঘটনায় ধর্ষক তোতা মিয়ার দ্বিতীয় স্ত্রী আফিয়া বেগম প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী তোতা মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ভিকটিম কিশোরীর সৎ মায়ের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, গত দুই সপ্তাহ যাবৎ একাধিক বার তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা তাকে ধর্ষণ করে আসছিলো। ভিকটিম কিশোরীকে অধিকতর তদন্তের জন্য সিলেট এম জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রেরণের করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি জানান ভিকটিমের সৎ মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের  সংশোধনী ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে মামলাটি রেকর্ডভুক্ত করা হয় (মামলা নং-৭, তাং ১৭ ফেব্রুয়ারী ২০২৫। আটক তোতা মিয়াকে মঙ্গলবার সকালে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট