1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ জনেরও কম

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

এবার ১০ জনের কম ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘আগে অনেক বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। র‌্যাবের মতো প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। কিন্তু এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। এ পুরস্কারের মহিমা উপলব্ধি করে দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছিলেন, স্বাধীনতা পুরস্কার দেখে আরও খুশি হবেন। মনে হবে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হচ্ছি।’

অপরদিকে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এ বছর এমন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে যাদের অবদান সমাজে অনন্য। যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি সেইসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর এই জাতীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে আজকের বৈঠকে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য আমাদের সুপারিশ উপদেষ্টা পরিষদে যাবে। এরপর নাম প্রকাশ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট