1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্রথম রোজার ইফতারে জিলাপির জন্য ভিড় করছে মানুষজন

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

সিলেটে প্রথম রোজার ইফতারে জিলাপির জন্য ভিড় করছে মানুষজন

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা আম্বরখানা। এখানে ফয়েজ স্নেক্স, শরীফ বেকারিসহ ৪টি দোকানে জিলাপিসহ বিভিন্ন ইফতারি আইটেম বিক্রি করা হয়। তবে আম্বরখানা ও আশপাশের এলাকার মানুষজন এই দোকানগুলো থেকে জিলাপিই বেশি কিনেন।

তাই প্রথম রমজানে ইফতারের একঘন্টা আগে থেকে এই দোকানগুলোতে জিলাপি কেনার জন্য ভিড় করেছেন মানুষজন। রীতিমত আগে যাবার প্রতিযোগিতা করে এই দোকানগুলো থেকে মানুষজন জিলাপি কিনেছেন।

এদিকে বন্দর বাজার, জিন্দা বাজার, রিকাবী বাজার, সুরমা মার্কেট পয়েন্ট, জিতুমিয়ার পয়েন্ট, সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জিলাপির জন্য মানুষজন কে ভিড় করতে দেখা গেছে ।

প্রথম রমজান থেকেই সিলেটে ক্রেতা বিক্রেতায় জমজমাট ইফতার বাজার। বিশেষ করে জিলাপি কিনতে বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে ভিড় করেছেন ক্রেতারা। রবিবার (২ মার্চ) বিকাল ৪টা থেকে সরগরম হয়ে উঠে সিলেটের ইফতার বাজার।

সিলেট নগরীর হোটেল ও রেস্তোরাঁর সামনে শামিয়ানা টানিয়ে পেন্ডেল করে বিক্রি করা হয় ইফতার সামগ্রী। সিলেটের ইফতারিতে খিচুড়ি আর আখনি অপরিহার্য আইটেম। এই খাবারটি বেশিরভাগ মানুষ বাসায় তৈরি করেন। তবে ইফতারে চাহিদার শীর্ষে আরেক খাবার জিলাপি প্রায় সবাই বাইরে থেকেই কিনেন। তাই রোজার প্রথম দিনে ইফতারের আগ মুহূর্তে জিলাপি কিনার জন্য ভিড় করেছেন ক্রেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট