1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ইফতারে খিচুড়ির প্রচলন থাকলেও আখনি মূলত সিলেট অঞ্চলের প্রিয় খাবার

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

সিলেটে সবচেয়ে বেশি বিক্রি হয় পাতলা খিচুড়ি ও আখনি সিলেটে ইফতার মানেই আখনি আর পাতলা খিচুড়ি উপচেপড়া ভিড় লেগেই থাকে নগরীর প্রতিটি ইফতারির দোকান গুলোতে ।

ইফতারে দেশের অন্যান্য অঞ্চলে খিচুড়ির প্রচলন থাকলেও আখনি মূলত সিলেট অঞ্চলেই পাওয়া যায়। ঢাকায় যেমন তেহারি, সিলেটে তেমন আখনি। বছরজুড়েই অভিজাত রেস্টুরেন্ট থেকে মোড়ের কিংবা সড়কের পাশের খাবার দোকানেও আখনি বিক্রি হয়। তবে রমজানে এর কেনাবেচা বাড়ে। পাতে আরও নানাবিধ আইটেম থাকলেও আখনি সিলেটিদের ইফতারের আবশ্যক আইটেম। ইফতার পার্টি বা যে কোনো রেস্টুরেন্টের ইফতার প্যাকেজ কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে পাঠানো ইফতার সামগ্রীতে আখনি থাকবেই। ঘরোয়া ইফতার খিচুড়ি দিয়ে সেরে নিলেও মেহমানদারি বা ইফতার পার্টিতে আখনি থাকবেই।

অনেকটা বিরিয়ানির মতো হলেও আখনি মসলাবহুল খাবার। খেতে কিছুটা ঝাঁঝালোও। আখনি তৈরিতে সাধারণত সুগন্ধি চাল ব্যবহৃত হয়। এছাড়াও কালিজিরা ও চিনিগুড়া চাল দিয়েও আখনি তৈরি করা হয়। সঙ্গে মসলা হিসেবে থাকে পিঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, ডালচিনি, এলাচ, মটরশুঁটি ইত্যাদি।

আখনি গরু, মুরগি ও খাসির মাংস দিয়ে তৈরি হয়। যে মাংস যুক্ত করা হয়, সেই মাংসের নাম উল্লেখ করে আখনি পরিচিতি পায়। মাংসভেদে দামও আলাদা। সিলেটে এবার কেজি প্রতি গরুর আখনি ৩৪০ থেকে ৩৮০, খাসির আখনি ৪০০ থেকে ৪৫০ এবং মুরগির আখনি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেটসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি ইফতারের দোকানের সামনেই ক্রেতাদের ভিড়। বেলা যত বাড়ে ভিড়ও তত বাড়ে। সব দোকানেই রয়েছে বিভিন্ন মাংসের আখনি আইটেম।

নগরের জিন্দাবাজার এলাকার পানসী রেস্টুরেন্টের ব্যবস্থাপক জাহাঙ্গির আলম বলেন, ‘রমজান মাসে আমাদের রেস্টুরেন্টে সবচেয়ে বেশি বিক্রি হয় গরুর আখনি। পারসেল বিক্রি করতে গিয়ে অনেকদিন আমরা রেস্টুরেন্টে বসে ইফতার করা ক্রেতাদের আখনি দিতে পারি না। তার আগেই শেষ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘সিলেটের বাইরে ইফতারিতে ছোলা, পিঁয়াজুর সঙ্গে মুড়ি খাওয়া হয়। তবে সিলেটে মুড়ি একেবারে চলে না। সিলেটের ইফতার আইটেমে আখনি কিংবা খিচুড়ির সঙ্গে ছোলা ভুনা থাকবেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট