1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৫ কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার সিলেটের তাহমিনা

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

সিলেটের মৌলভীবাজার থেকে রাজশাহী গিয়েছিলেন তাহমিনা বেগম মিনু। উদ্দেশ্য ছিলো ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন সংগ্রহ করা।

তবে রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাহমিনা ও আরেক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার নারীরা হলেন, সুলতানগঞ্জ এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

পুলিশ জানায়, তাহমিনা বেগম মৌলভীবাজার থেকে হেরোইন সংগ্রহ করতে গোদাগাড়ীতে এসেছিলেন। এসময় নাজমা বেগম তার কাছে মাদক হস্তান্তর করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট