1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

দোয়ারাবাজারে টিসিবির পণ্যসহ আটক ৩

দোয়ারাবাজার প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে টিসিবির পণ্যসহ তিন জনকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার সুরমা ইউপির প্রাণকেন্দ্র মহব্বতপুর বাজার থেকে টিসিবির পণ্যসহ তিন জনকে আটক করা হয়।

এসময় ১৮ বোতল ৩৬ লিটার সয়াবিন তেল আটকপূর্বক উদ্ধার করা হয়।

আটককৃত মহব্বতপুর বাজার ব্যবসায়ী মুদি দোকানী মো.সমশের আলী জানান, উকিল দাঁস এর কাছ থেকে কিনেছেন তিনি।

উকিল দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্দুন নূর এর কাছ থেকে তিনি কিনেছেন, আব্দুন নূর কাছে জানতে চাইলে বলেন, আমার একটা কার্ড আছে বাকি ১৭ লিটার তৈল কার্ডদারীদের কাছ থেকে কিনে বিক্রি করেছি, তাদের পরিচয় জানি না, গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল থেকে টিসিবির পণ্যসহ তিনজন কে আটক করে।

শুক্রবার বিকেলে, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, দোয়ারাবাজার থানার ওসি তদন্ত, এস আই আসলাম, এস আই মিজান এর উপস্থিতিতে মোবাইল কোর্টে আটককৃত তিন জন কে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট