1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ট্রেনের টিকিট কালোবাজারে, সেনার গোয়েন্দাজালে রেলের কর্মচারী

হবিগঞ্জ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন যাবত ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। এরই ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মুলহোতা জংশনের বুকিং সহকারি মাজহারুল ইসলামকে টিকেট বিক্রির সময় হাতে নাতে আটক করা করেছে।

বুধবার ( ২৬ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেল জংশনে অভিযান চালিয়ে ৪ টি টিকেটসহ তাকে আটক করে শাহজিবাজার সেনাবাহিনীর একটি টিম। আটককৃত মাজহারুল ইসলামকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানালেন রেলওয়ে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট