1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আম্বরখানায় বহুতল ভবন থেকে গৃহবধূর লাফ, লাশ উদ্ধার

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

সিলেটে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ঈদের পরের দিন মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে নগরীর আম্বরখানা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাবিহা সুলতানা (৩৭) সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। তিনি আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলায় একটি ফ্ল্যাটে থাকতেন। নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করেন। তাদের ১০ বছরের এক সন্তানও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে সবার অগোচরে সাবিহা সুলতানা ৬তলা থেকে লাফ দেন। তার দেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, নিহতের ভাই ও স্বামীর সাথে কথা বলে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট