1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

অসুস্থ হয়ে কুমিল্লায় হাসপাতালে ভর্তি বুলু

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে কুমিল্লা নগরীর মুন হসপিটালে ভর্তি করা হয়েছে।  

দলীয় নেতারা বলেন, রোববার (৬ এপ্রিল) রাতে বরকত উল্লাহ বুলু নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাত ৮ টার দিকে তাকে হসপিটালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

তিনি বলেন, দলীয় কাজ শেষে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় ফেরার পথে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। তাই তাকে মুন হসপিটালের সিসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা হাসপাতালে আছি।  এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো। রাতের মধ্যেই তা়কে হয়তো ঢাকায় নেয়া হতে পারে।

এদিকে ভুলুর অসুস্থতার খবর পেয়ে অন্যান্য দলীয় নেতাদের মধ্যে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা মোস্তফা জামান, সাবেক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কাউসারসহ দলের দক্ষিণ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট