1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে ছু রি কা ঘা তে” এক যুবক খুন

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

সিলেটে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছেন। নিহত যুবকের নাম তুষার আহমদ চৌধুরী (২১) তিনি সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুনের ঘটনায় পুলিশ রাতেই জাবেদ আহমদ নামে একজনকে গ্রেফতার করেছে। তাকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে , তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্রপাত ছিলো সম্ভবত মাদক সেবন নিয়ে। গত মঙ্গলবার রাতে তুষার ২/৩ জন বন্ধুর সাথে ঘটনাস্থলে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন প্রতিপক্ষের কয়েকজন তাদের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে ছুরিকঘাতে খুন হন তুষার।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে। তিনি আরো জানান, পূর্বের এই বিরোধের জের ধরে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় তারা। এসময় অপরপক্ষের ছুরিকাঘাতে তুষারের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট