1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে তুষার হ’ত্যা মামলার প্রধান আসামী পারভেজ গ্রে’ফ’তার

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

সিলেটে আভ্যন্তরীন কোন্দলে ছাত্রলীগ কর্মী তুষার আহমদ চৌধুরী (১৯) খুনের ঘটনায় প্রধান আসামী পারভেজ (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ নগরীর বাগবাড়ী এলাকার তাজুদ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে ভিকটিম তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট এমসি কলেজের বিএ প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল। ঘটনার দিন গত ১৫ এপ্রিল রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজ, জাবেদ, রানাসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন লাঠিসোটা ও ছুরি দিয়ে ভিকটিমের উপর আক্রমণ করে। পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল জিন্দাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রধান আসামী পারভেজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পারভেজকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, এ ঘটনার নগরীর বড়বাজার এলাকা থেকে জাবেদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ নিয়ে তুষার হত্যাকান্ডে ২ জনকে গ্রেফতার করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট