1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃ ত্যু

দিরাই প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের দিরাইয়ে বাড়ির সামনে খড় সংগ্রহ করার সময় বজ্রপাতে আবু আইয়ূব (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত আবু আইয়ূব সেচনী গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

এদিকে বজ্রপাতে নিহতের বড় ভাই অলিউর ও  গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল (৩৫) আহত হয়েছেন।

নিহত আবু আইয়ূব এর চাচাতো ভাই সুজন মিয়া জানান, বাড়ির সামনে ধানের খড় সংগ্রহের কাজ করছিলাম আমরা। এসময় হঠাৎ বজ্রপাত হয়। আহতদের স্থানীয়রা বাংলা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি আবু আইয়ূব কে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট