1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট থেকে প্রথমবারের মতো কার্গো ফ্লাইটের উদ্বোধন আগামীকাল

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো স্পেনে কার্গো ফ্লাইটের উদ্বোধন হচ্ছে আজ। সন্ধ্যায় প্রায় ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে গ্যালিস্টেয়ার এভিয়েশনের মালবাহী চাটার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ স্পেনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। এর মাধ্যমে ওসমানী বিমানবন্দর থেকে শুভসূচনা হতে যাচ্ছে বিদেশি কোন উড়োজাহাজ কিংবা কার্গো ফ্লাইট চলাচলের।

এছাড়া ও  বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে এই যাত্রার মাধ্যমে ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হিসেবে নাম লেখাতে যাচ্ছে ওসমানী বিমানবন্দর।

বেবিচক সূত্র জানিয়েছে, ওসমানী বিমাবন্দরে বিদেশি এই কার্গো ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালবাহী বিমানের সম্মানে জল কামান স্যালুট প্রদান করা হবে।

কার্গো ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট