1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে কর্তব্যরত চিকিৎসককে ডাকার অপরাধে চিকিৎসক রাগান্বিত

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এমনিতেই চরম দূরাবস্থা হাসপাতালের রোগীরা ছাড়া কেউ বলতে পারবেন না সেখানকার প্রতিদিনের সমস্যার কথা । একটি বেড পেতে হলে কত ভোগান্তিতে পড়তে হয় রোগীর স্বজনদের, সিলেট ওসমানী হাসপাতাল নিয়ে প্রায় সিলেটের প্রত্যেকটি পত্রিকায় খবর প্রচারিত হয়েছে বহুবার ।

অনেকে জীবনের ঝুঁকি নিয়ে লাইভ প্রোগ্রাম করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেটের বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা ও অনেক ঝুঁকির সম্মুখীন হয়েছেন । এই ধরণের ঘটনা আগে ও ঘটেছে কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোন সুরাহা পাওয়া যায়নি ।

একজন রোগী কর্তব্যরত চিকিৎসককে ডাকার অপরাধে ডাঃ কর্তৃক রোগীকে হেনস্তা এটা অশুভনীয় লক্ষণ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার সার্জারী ওয়ার্ডের চিকিৎসক ডাঃ তন্ময়ের এই ব্যবহারে হাতাহাতির ঘটনাটি ঘটে ভিডিও ফুটেজে দেখা যায় তিনি অত্যন্ত রাগান্বিত ।

একজন ডাঃ সরকারি কিংবা প্রাইভেট যাই হউক না কেন তাহার ব্যবহারে রোগীর রোগ অর্ধেক ভালো হওয়ার কথা , কিন্তু আমাদের দেশের চিত্ৰ সম্পুর্ন্ন উল্টো ডাঃ সাহেবদের ব্যবহারে আমাদের দেশের রোগীরা ভয় পায় একজন ডাঃ হচ্ছেন মানব সেবার কারিগর এ কথাটি আমাদের দেশের ডাঃ সাহেবের ভুলে গেছেন ।

কিছুদিন আগে এই হাসপাতালের মেঝেতে পরে থাকা এক রোগীর অবস্থা খারাপ দেখে রোগীর স্বজন ডাঃ কে ডাকতে গেলে কর্তব্যরত ডাঃ মোবাইল ফোন হাতে মোবাইল টিপছেন হটাৎ উত্তেজিত হয়ে রোগীর স্বজন কে অতক্ষ ভাষায় কথা বলে অহেতুক রেগেযান ।

সিলেট তথা দেশের সকল গরীব ও অসহায় মানুষ বাধ্য হয় সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে কেননা ক্লিনিকে ভর্তি হওয়ার মতো সামর্থ্য তাদের নাই , অথচ একটু লক্ষ্য করলে দেখবেন দেশের নামি দামি যত বড়ো বড়ো ডিগ্রিধারী ডাঃ রয়েছেন বেশির ভাগই দেশের সরকারি হাসপাতাল থেকে ডিগ্রি নেওয়া ।

যদি সরকারি হাসপাতাল থেকে এ ধরণের ডিগ্রি নিতেই হয় তাহলে কেন এই বৈষম্যতা। শিক্ষিত মানুষেদের ব্যবহার হওয়া উচিৎ শালীনতা ও ভদ্রতা অশিক্ষিত মানুষজন তাদের ব্যবহারে যেন মুগ্দ্ধ হয়
ডাঃ সাহেবদের উচিৎ দেশের মঙ্গলের জন্য হলে ও রোগীর সঙ্গে ভালো ব্যবহার করুন এতে করে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে মানুষ আপনাদের প্রশংসা করুক সেটাই এ দেশের মানুষের প্রত্যাশা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট