1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে চোরাই পথে নিয়ে আসা সাড়ে ৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ

বিশেষ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

সিলেটে চোরাই পথে নিয়ে আসা সাড়ে ৭ লক্ষ টাকার ভারতীয় চিনির বড় চালান জব্দ করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট কোম্পানীগঞ্জের নতুনপাড়া কাঁচা রাস্তার উপর থেকে চিনি ভর্তি
ট্রাকটি জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, সন্দেহজনক ট্রাকটি পুলিশের সিগন্যাল অমান্য করে মালনিছড়া বাগানে প্রবেশ করে। পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিলে চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা চোরাকারবারী ট্রাকটি এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়।

পরে তারা ট্রাকটি তল্লাশী চালিয়ে ১২৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে যার বর্তমান বাজারমূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকা।

ট্রাকটি পুলিশ হেফাজতে আছে এবং সংশ্লিষ্ট চোরা চালান কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট