1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রাতে গ্রেপ্তার, দুপুরে জামিন শ্রমিকলীগ নেতা জাকারিয়ার

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সিলেট জেলা শ্রমিকলীগ নেতা ও বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে কাউন্সিলর প্রার্থী হওয়া সিএনজিচালিত আটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদকে রাতে গ্রেপ্তার করেছিল পুলিশ, পরের দিন দুপুরে তিনি আদালত থেকে জামিন পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জাকারিয়া আহমদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। গতকাল রাতে গোয়েন্দা পুলিশে গ্রেপ্তার করে, পরে আজ সকালে উনাকে সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। ওখান থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

এর আগে গতকাল সোমবার মধ্যরাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, জাকারিয়া আহমদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

এছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে দাপট দেখিয়ে চলতেন জাকারিয়া। তার ডাকে শ্রমিকরা কোনো কারণ ছাড়াই সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট