1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

চোর সন্দেহে তিন যুবককে পুলিশে দিল জনতা

হবিগঞ্জ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গরু চোর সন্দেহে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটকরা হলেন- মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে আল আমিন, বরুড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে পারভেজ মিয়া ও একই গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল মিয়া।

বুধবার দুপুরে উপজেলার সুলতানপুর গ্রামবাসী তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখলে কাশিনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার দেখায়।

স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নে গত এক সপ্তাহে ৮টি গরু চুরি হয়েছে। পরে বুধবার সকালে জঙ্গলে বাঁধা অবস্থায় দুটি গরু উদ্ধার করা হয়। এরপরই আল আমিন, পারভেজ মিয়া ও শাকিল মিয়াকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, এলাকাবাসী গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে বেঁধে রাখে। তবে তারা গরু চুরির সঙ্গে জড়িত কিনা পুলিশ এখনও নিশ্চিত হয়নি।  মারধরের শিকার হবে এজন্য তিনজনকে উদ্ধার করে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট