1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আগমনে মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন আগামী ৩ মে আসছেন সিলেটে। তাদের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সিলেট জেলা জজ আদালত প্রাঙ্গনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত মিছিলটি আদালত প্রাঙ্গন পদক্ষিন করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সম্মুখে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের দুইবারের সাবেক সভাপতি ও আইনজীবী সমিতির দুইবারের সাবেক সভাপতি আইনজীবী এটিএম ফয়েজ উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পাবলিক প্রসিকিউটর এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আইনজীবী মুজিবুর রহমান মুজিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা আইনজীবী খালেদ জুবায়ের, আইনজীবী ইকবাল আহমদ, আইনজীবী ফখরুল হকসহ শতাধিক আইনজীবীবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আগমনে শুভেচ্ছা-অভিনন্দন ও স্বাগতম জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট