1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে আ.লীগ থেকে পদত্যাগ করলেন নুরুল হক

বিশ্বনাথ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জানাইয়া গ্রামের কৃতি সন্তান মোঃ নুরুল হক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্র জমা দিয়ে আওয়ামী রাজনীতি থেকে অব্যাহতি নিলেন। 

শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯৫ইং সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়ীত্বে নিযুক্ত ছিলেন। তিনি জানান, পারিবারিক নানা সমস্যার কারণে দলীয় পদ-পদবী থেকে তিনি অব্যাহতিসহ রাজনীতি থেকে চির বিদায় নিলেন। আওয়ামী লীগ ছাড়াও তিনি অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবেন না বলেও উল্লেখ করেন। আজ থেকে দলীয় কোন কার্যক্রমের সাথে তার আর কোন সম্পর্ক নাই এবং এব্যাপারে  আর কেউ তার সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট