1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

কক্সবাজার থেকে ফেরার পথে সিলেটী তরুণী নিখোঁজ

বিশেষ প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

সিলেটের পিরের বাজার এলাকার বাসিন্দা ফারহানা আক্তার জলি (২৫) কক্সবাজার থেকে সিলেট ফেরার পথে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। গত দুই দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জলি পেশায় একজন চিকিৎসা সহকারী হিসেবে কক্সবাজারের একটি মেডিকেল হাসপাতালে কর্মরত ছিলেন। সোমবার দুপুর ১টার দিকে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়, যখন তিনি কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাসায়ও ফেরেননি।

ফারহানা আক্তার জলি’র বাবা আব্দুস সালাম ও মা দিলারা বেগম জানান, মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগে আছেন। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় একটি নিখোঁজ মামলা করা হয়েছে।

ফারহানার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে কী ছিল তা পরিবারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা যায়নি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট