1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জগন্নাথপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ উপজেলা প্রশাসন

শাহ আলম চৌধুরী জগন্নাথপুর প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় সরকারি খালের উপর গড়ে ওঠা চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে হবিবপুর শাহপুর মাদ্রাসা পয়েন্ট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে খালের ওপর পাকা চারটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।

অভিযানে তাকে সহায়তা করেন জগন্নাথপুর থানা পুলিশের এসআই লুৎফুর রহমান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই খালের উপর পাকা দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন এনামুল হক, রাগীব আলী, নুর মিয়া ও মইনুদ্দিন। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) নজরে আসার পর অবৈধ স্থাপনাগুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও স্থাপনাগুলো সরানো হয়নি।

ফলে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে চারটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি খালের ওপর পাকা স্থাপনা করে ভাড়া দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার অভিযান চালিয়ে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট