1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস মোবারক রোববার থেকে শুরু হবে। দু’দিনব্যাপী এই ওরসকে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ওরস সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনী। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। পুলিশ এবং মাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতি বছর আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখ দু’দিনব্যাপি হযরত শাহজালাল (রহ.)-র ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে পবিত্র ওরস মোবারক। আজ রোববার সকাল থেকে শুরু হয়ে আগামীকাল ১৯ মে সোমবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।

মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের দিন সকাল ৯টা থেকে শুরু হবে মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকেল পর্যন্ত। পরদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) সিলেটের সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান ও সাধারণ সম্পাদক সামুন মামুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।  প্রেস বিজ্ঞপ্তি

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট