1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জয়শংকরের নীরবতা নিয়ে প্রশ্ন রাহুলের

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বিদেশমন্ত্রীর এই নীরবতা নিন্দনীয়। আমি আবার জিজ্ঞাসা করছি, অপারেশন সিঁদুরের কথা ফাঁস হওয়ায় ভারতের কয়টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে?’ রাহুলের (Rahul Gandhi) পোস্ট করা ভিডিও ফুটেজে জয়শংকরকে বলতে শোনা গিয়েছে।

অভিযানের শুরুতেই আমরা জঙ্গিদের বিরুদ্ধে হামলার কথা পাকিস্তানকে জানিয়েছিলাম। পাক সেনা বা তাদের সামরিক পরিকাঠামোকে নিশানা করা হবে না বলেও জানানো হয়েছিল।

বিরোধী দলনেতার কথার রেশ ধরে সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, ‘আমাদের এটাও জানা দরকার যে আগে থেকে সতর্ক করার কারণেই জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার নিরাপদ জায়গায় সরে যেতে পেরেছিলান কি না।’ দলের সাংসদ মণিকম ঠাকুর এক্স পোস্টে লিখেছেন, ‘সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল যখন জাতীয় নিরাপত্তার বিষয় উত্থাপন করে, তখন মন্ত্রীরা জবাব দিতে বাধ্য থাকেন। তারপরেও বিদেশমন্ত্রক নীরব। এই নীরবতা গুরুতর প্রশ্ন তুলছে। কেন পাকিস্তানকে আগে থেকে জানানো হয়েছিল?’

কংগ্রেসের অভিযোগ মানতে রাজি হয়নি বিদেশমন্ত্রক। তাদের পালটা যুক্তি, বিদেশমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি জানিয়েছিলেন, সেনা অভিযানের শুরুর দিকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল। সেটাকেই এখন অভিযানের আগে করা হয়েছিল বলে প্রচার চলছে। জয়শংকরের হয়ে সরব হয়েছে বিজেপিও। দলের মুখপাত্র তুহিন সিনহার দাবি, ভুয়ো খবর ছড়াচ্ছেন রাহুল।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট