1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

এনআইডি সার্ভারে আঙুলের ছাপ নিয়ে জটিলতা

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সার্ভারে নতুন ভোটারের আঙুলের ছাপ আপডেট না হওয়ায় আটকে যাচ্ছে এনআইডি। তাই সার্ভারে আঙুলের ছাপ আপডেট করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, যে সব ভোটারের এনআইডির স্ট্যাটস ইনকপ্লিট অবস্থায় আছে, সে সব ভোটারের এনরোলমেন্টের সময় ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা সম্ভব হয়নি। এসব এনআইডির বিষয়ে উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে এনআইডি অনুবিভাগে পত্র না দিয়ে তাদের ফিঙ্গার প্রিন্টের আপডেট নিতে হবে। এসব ভোটারের বায়ো-আপডেট অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের আপডেট নিয়ে উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে সেন্ট্রাল সার্ভারে আপলোড করে দিলেই ভোটারের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এবং এনআইডির কপি অনলাইন হতে ডাউনলোড করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনো ভোটারের ফিঙ্গার প্রিন্ট ক্যাপচার করা সম্ভব না হয়, তাহলে এনআইডি পরিচালক বরাবর পত্র পাঠাতে হবে। তবে ফিঙ্গার প্রিন্ট ক্যাপচার করা কেনো সম্ভব হচ্ছে না তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বর্তমানে ইসির সার্ভারে প্রায় সাড়ে ১২ কোটি নাগরিকের তথ্য রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট