1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

মৌলভীবাজারে আরও ২৯ জনকে পুশ ইন, মোট সংখ্যা তিনশ ছাড়ালো

মৌলভী বাজার প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ২৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে এখন পর্যন্ত ৩২৬ জনকে ঠেলে পাঠালো বিএসএফ। পুশ ইন ঠেকাতে নজরদারী জোরদার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার (৩০ মে) সকালে বাংলাদেশে অনুপ্রবেশের সাথে সাথেই তাদের আটক করা হয়। এদের মধ্যে জুড়ি উপজেলার রাজকী সীমান্ত দিয়ে ১০ জন, কমলগঞ্জ উপজেলার চাম্পারায় সীমান্ত দিয়ে ১৪ জন ও বাগিছড়া সীমান্ত দিয়ে পাঁচ জনকেপুশ ইন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ও বিজিবি ৫২ বিয়ানিবাজার ব্যাটালিয়ন। তাদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির তথ্যমতে, এখন পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩২৬ জন পুশ ইন হয়েছেন। এর মধ্যে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৫ জন, বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্তে ২৪০ জন, কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ২১ জন ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে ১০ জন।

এরমধ্যে গত ৭ মে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৫ জন, ২৬ মে মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত দিয়ে ২১ জন, ৩০ মে চাম্পারায় সীমান্ত দিয়ে ১৪ জন ও বাগিছড়া সীমান্ত দিয়ে পাঁচজনসহ দুই দলে ১৯ জনকে পুশ ইন করে বিএসএফ।

আর গত ৬ এবং ৭ মে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এবং দক্ষিণ শাহবাজপুর এলাকার সীমান্ত দিয়ে ৫৯ জন, ১৪ মে একই সীমান্ত দিয়ে ৪৪ জন, ১৫ মে পাল্লাতল সীমান্ত দিয়ে ১৬ জন, ২৫ মে শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ ও পাল্লাতল সীমান্ত দিয়ে ৪২ জনসহ দুই দলে ২২১ জনকে পুশ ইন করে বিএসএফ।

এছাড়া গত ১৫ মে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া সীমান্ত দিয়ে ১৪ এবং ২২ মে একই সীমান্ত দিয়ে সাতজনকে পুশ ইন করা হয়। সবশেষ ৩০ মে জুড়ী উপজেলার রাজকী সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। অনুপ্রবেশকারীদের অধিকাংশ বাংলাদেশের নাগরিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট