1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট নগরীতে জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুম স্থাপন করলো সিসিক

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সিলেটে আকস্মিক অতি বৃষ্টির ফলে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কন্ট্রোল রুম স্থাপন করেছে।

সিসিক সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে জরুরি যোগাযোগ এবং মনিটরিংয়ের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমটি অবস্থিত সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ের ২য় তলায়, কক্ষ নম্বর ২০৫ (কনফারেন্স রুম)। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর (মোবাইল: ০১৭১১৯০৬৬৪৭)।

এক অফিস আদেশে জানানো হয়েছে, সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, (মোবাইল: ০১৭১৩৩১১৫২৬) এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ একলিম আবদীন (মোবাইল: ০১৭৬৯০০৫৮৫৬)।

সিসিক আরও জানায়, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিবগণ নিজ নিজ এলাকায় অবস্থান করে পরিস্থিতি পরিদর্শন করবেন এবং তাৎক্ষণিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টার মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের আইসিটি শাখার ইমেইল ঠিকানা 1gcc1@lgd.gov.bd-তে জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সর্বশেষ তথ্য ও অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট