1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সিলেট নগরীর জিতুমিয়ার পয়েন্টে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিক্সার যাত্রী এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নগরীর শেখঘাট জিতুমিয়ার পয়েন্টে কাজির বাজার সেলফি ব্রিজ এর দক্ষিণ দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক সিলেট ড ১১-১৭৯৯ ব্রেইক ফেইল জরাজীর্ন এই ট্রাক টি
রিক্সার চালক সহ চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) কে সরাসরি ধাক্কা দেয় ।

আজ থেকে প্রায় ৮/৯ বৎসর আগে এই একই রখম ঘটনা ব্রিজের দক্ষিণ দিক থেকে ব্রেইক ফেইল ট্রাক একই জায়গায় এভাবেই দুর্ঘটনা ঘটায় তখন একজন নিহত হন, পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় ।

নিহত চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দ্রুতগামী একটি ট্রাক এসে রিক্সাকে সামনে থেকে ধাক্কা দিলে জেসি গুরুতর আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাননীয় জেলা প্রশাসক, সিলেট ট্রাফিক জোন, ও সিলেট সিটি কর্পোরেশন, কে অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসি, যথা-বিহিত ব্যবস্থা গ্রহণ করলে  এই অঞ্চলের স্কুল মসজিদ ও পথচারীরা রক্ষা পাবে, এখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে ।

পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট