1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জগন্নাথপুরে ‘ধ র্ষ ণে র’ পর প্রেমিকাকে নদীর পাড়ে ফেলে গেল প্রেমিক

সুনামগঞ্জ প্রতিনিধি🖊 শাহ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘ধর্ষণের’ পর এক কিশোরীকে (১৬) মারধর করে নদীর পাড়ে ফেলে পালিয়েছে প্রেমিক। বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল গাঙ্গপাড় এলাকা থেকে ওই কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে, পালিয়ে যাওয়া প্রেমিক জাবেদ মিয়াকে (৩২) রাতে আটক করেছে পুলিশ। তিনি জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (আমবাড়ি) গ্রামের আফসর উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে জাবেদের প্রেমের সম্পর্ক চলছিল। বুধবার দুপুরে ওই কিশোরী জাবেদকে বিয়ের জন্য চাপ দেন। একপর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণের পর জাবেদ তার বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল গাঙ্গপাড় ফেলে পালিয়ে যায়।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল মিয়া বলেন, ওই কিশোরীকে গুরুতর আহত অবস্থায় সমধল গাঙ্গপাড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি আমাদের জানালে আমরা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্ত্যবরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মারধরের আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মেয়েটি আমাদেরকে জানায়। তার শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, দুজনেই মাদকসেবী। তারা এক সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বসবাস করত। ঘটনার পর মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জাবেদকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট