1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ক্ষমতায় গেলে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি: আমীর খসরু

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা ট্রেডিং পোস্ট বা বাণিজ্যিক হাব হিসবে দেখতে চাই। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নির্দ্বিধায় আসতে পারবেন।”

সিলেটে আইটি ইন্ডাস্ট্রি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তথ্য প্রযুক্তি খাত। ন্যুনতম এসএসসি পাশ তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। বিদেশে যে সব তরুণ আইটিতে দক্ষ তাদেরকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

আমির খসরু বলেন, “ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে।”

দেশীয় পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানীর লক্ষ্যেও বিএনপি কাজ করবে।”

সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে এই সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম আব্দুল মালেক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট