1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

“মাধবপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মাধবপুর উপজেলায় বাস,পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক লিটন মিয়া (৪১) ঘটনাস্থলেই  নিহত হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ বলেন, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে একটি পিকআপ ভ্যান নবীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক লিটন মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট