1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জগন্নাথপুরে ভাইয়ের যন্ত্রনায় প্রবাসী বোনসহ পরিবার অতিষ্ট

জগন্নাথপুর প্রতিনিধি:🖊 শাহ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ভাইয়ের যন্ত্রনায় প্রবাসী বোনসহ পরিবার অতিষ্ট হয়ে উঠেছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর (ব্রাম্মনগাঁও) গ্রামে। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
৩ জুলাই বৃহস্পতিবার সরেজমিনে গ্রামের মৃত ছুরত মিয়ার মেয়ে দুবাই প্রবাসী মমতা বেগম অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই আশিকুর রহমানকে দুই দুইবার দুবাই নিয়েছিলাম যাতে অভাবের সংসারে হাল ধরতে পারে। সে কোন বারেই এক মাসের অধিক থাকেনি। আমি দুবাই থাকলেও আমার ভাই আশিকুর রহমান দেশে ফিরে সংসারে অশান্তির সৃষ্টি করে। আমি দেশে আসার পরও তার অত্যাচার থামেনি বরং আমার উপর হামলা করেছে। তার স্ত্রী ও ৪ সন্তান রেখে অন্য মহিলার সঙ্গে থাকছে। তার ফেলে যাওয়া স্ত্রী ও সন্তানদের আমি ভরনপোষণ করছি। তাতেও তার সহ্য হয় না। সে চায় তার স্ত্রী সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে নতুন মহিলা নিয়ে এসে সংসার করতে। এতে বাধা দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে নানাভাবে আমাদের অত্যাচার নির্যাতন করছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এসব ঘটনায় এ পর্যন্ত ৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি আশঙ্কা প্রকাশ করে আরো বলেন, আমি দুবাই চলে যাওয়ার পর আমার ভাই বাড়িতে এসে আবার বাড়িতে থাকা সবার উপর হামলা করতে পারে। এ সময় মমতা বেগমের মা, আরেক ভাই, স্ত্রী-সন্তান ও গ্রামের মুরব্বী উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশিকুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে তার স্ত্রীর দিকে সন্দেহের তীর ছুড়েন।

জগন্নাথপুর প্রতিনিধি: শাহ আলম চৌধুরী
যোগাযোগ মোবাইল:+8801714955464

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট