1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে পর্যটকবাহী যানবাহন ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি চালুর দাবিতে আন্দোলন কর্মসূচি থেকে পর্যটকবাহী গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। ওই মামলায় ঘটনার সময় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন গতকাল বুধবার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানাবাজার এলাকায় সিলেট জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে পাথর কোয়ারি ইজারা দিয়ে চালুর দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত হয়। এতে পরিবহন মালিক, শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষের দিকে কোম্পানীগঞ্জ থানার বাজার এলাকায় কর্মসূচিতে অংশ নেওয়া কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে সড়কে যানবাহন ভাঙচুর শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে আটক করে। এ ঘটনায় গতকাল দায়ের করা মামলায় ওই দুজনসহ আরও সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, যানবাহন ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৪ জুন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংসহ সিলেটের কোনো পাথর কোয়ারি ভবিষ্যতে ইজারা দেওয়া হবে না।

অন্যদিকে পাথরের অবৈধ ব্যবসা ঠেকাতে মুহাম্মদ ফাওজুল কবির খান দ্রুততার সঙ্গে সিলেটের বিভিন্ন স্থানে থাকা পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। দুই উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পরপরই ১৬ জুন থেকে পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট