1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

হজ থেকে ফিরে ওসমানী বিমানবন্দরে আটক আ.লীগ নেতা

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দর দিয়ে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল হক। এ সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক হন। পরে বিয়ানীবাজার থানায় তার মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। কামরুল হক পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকার ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট