1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

সিলেট প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

সিলেটে এনা পরিবহনের বাসের সঙ্গে ইউনিক পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি ষংঘর্ষে একজন নিহত হয়েছেন।শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ইউনিক পরিবহনের বাস চালকের সহকারী রাজু (২৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায়। এ ঘটনায় দুই চালকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক বাসের চালকের সহকারী মারা যান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, এ ঘটনায় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে গেছেন। দুর্ঘটনার পর বাস দুটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট