1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

কাজির বাজার ব্রীজ এর উভয় পাশের রাস্তা প্রসস্থ করার দাবীতে আয়োজিত বিশাল মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

সম্প্রতি সিলেট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল কাজির বাজার ব্রিজ এর উভয় পাশের রাস্তা প্রসস্থ করা ও শাহজালাল চত্বর নাম ফলকের দাবিতে শাহজালাল চত্বর বাস্তবায়ন কমিটি স্থানীয় জনগণ সহ বৃহৎ মানববন্ধন আয়োজন করেন।

মানববন্ধনের অংশ গ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক ও অভিবাবকরা তাদের দাবি স্কুলগামী শিক্ষার্থীরা নিরাপদে রাস্তার এ পাশ থেকে ও পাশে যেতে প্রায় দুর্ঘটনা ঘটে সে জন্য দ্রুত
রাস্তা প্রসস্থ করার দাবি করেন তারা ।

মানববন্ধনের পেছনের কারণ:
কাজির বাজার ব্রিজের উত্তর প্রান্তে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে ক্বীন ব্রিজ সংস্কারের কারণে কাজির বাজার ব্রিজে যানবাহনের চাপ বেড়েছে, ফলে প্রতিদিন তীব্র যানজট দেখা দেয় সেই সাথে একের পর এক দুর্ঘটনা ।

এম্বুলেন্সসহ জরুরি যানবাহনও এই জটের কারণে আটকে পড়ে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে রাস্তার সংকীর্ণতা ও অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা জনদুর্ভোগ বাড়াচ্ছে ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান:
কাজির বাজার ব্রিজের উভয় পাশের রাস্তা প্রসস্থ ও আধুনিকায়ন করতে হবে
ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হবে
স্থানীয় ব্যবসা ও পর্যটনের সুবিধার্থে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন বক্তারা ।

এই ব্রিজটি শুধু যাতায়াতের পথ নয়, এটি সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট