1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে রোববার থেকে অভিযান শুরু

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে রোববার। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই অভিযান চলবে দিন ও রাতে-যা প্রধান সড়ক, মহাসড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হবে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা)।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এর বেশি সময় চলাচলরত যেকোনো গাড়ি অবৈধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি, রংচটা, বায়ু দূষণকারী ও অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

এই অভিযানের উদ্দেশ্য নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।

সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), এসএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন, সিএনজি-অটোরিকশা এবং লেগুনা চালক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের পাশাপাশি গণসচেতনতা তৈরির কাজও চলবে। তবে নির্ধারিত সময়ের পর কেউ অবৈধ যানবাহন নিয়ে রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট