1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ভারতে পালানোর সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা সামাদ আটক

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর সামাদ আজাদকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করে বেনাপোল ইমিগ্রেশন।

বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল সাড়ে নয়টায় দিকে তাকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আটক হওয়া মোঃ আব্দুর সামাদ আজাদের পাসপোর্ট নম্বর A13959192। সে মৌলভীবাজার জেলার ১১ং মোস্তফাপুর ইউনিয়নের , আকিব আলীর বড় ছেলে। জানা যায়, সে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন।

উল্লেখ্য, একাধিক মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম ওঠে আসে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। জানা যায়, থানায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট