1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

দক্ষিণ সুরমায় ‘পাপড়ি’ রেস্টুরেন্ট ভাংচুরের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

সোনালী নিউজ 🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী বিএনপি নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই বিএনপি নেতা লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সিকন্দর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে আমিনুর রহমান চৌধুরী সিফতা (৪০)। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট শহরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রী চাউনী ভেঙে ড্রেন করার জের ধরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এসময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০জন আহত হন।

এ ঘটনায় ১৭ আগস্ট জুবায়ের আহমদ লিটনের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। আর ওই মামলার প্রধান আসামী হচ্ছেন বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, তাকে উপশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এই মামলায় এর পূর্বে আরও দু’জনকে গ্রেফতার করেছেন বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট