1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সিলেটে পুলিশ কমিশনার বদলি, নতুন কমিশনার কুদ্দুস চৌধুরী

সোনালী সিলেট ডটকম🖊
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলী করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের দায়িত্ব দেয়া হয়।

আবদুল কুদ্দুছ চৌধুরী ইতোপূর্বে খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ডিআইজি মো. রেজাউল করিমকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে সই করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট