1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সাদা পাথর লুট: বিএনপির পদ হারানো সেই সাহাব উদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

 

সাদা পাথর লুটের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ হারানো সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে রাত আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় ৭টি মামলা রয়েছে। গ্রেফতারে পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট