1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানোর নোটিশ

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলম ও এডিসি (শিক্ষা ও আইসিটি) নুরের জামানকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। গত ১১ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালত তাদের প্রতি এ শোকজ জারি করেন। এসময় তাদেরকে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ এইচ ইরশাদুল হক। গত বৃহস্পতিবার আদালত এ শোকজ ইস্যু করেন। সোমবার শোকজ জারি হতে পারে বলে জানান এ আইনজীবী। তিনি আরো জানান, স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক সিলেটের ডিসি ও স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং এডিসির (শিক্ষা ও আইসিটি) বিরুদ্ধে ডিসির বিগত গত ৯ সেপ্টেম্বর তারিখের ‘এখতিয়ার বহির্ভূত ও বেআইনি সাময়িক বরখাস্ত আদেশে’র বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ সদর সিলেট আদালতে মামলা দায়ের করেন। মামলার আর্জিতে বাদী এ বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করেন। আদালত ১৫ কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।

খাজাঞ্চিবাড়ি স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো: রোকন উদ্দিনকে গত ৯ সেপ্টেম্বর সার্ভিস রুলস এন্ড রেগুলেশন্স অনুযায়ী বরখাস্ত করেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের নবাগত জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। এর বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর আদালতে স্বত্ব মোকদ্দমা (নম্বর-৪২৬/২৫) দাখিল করেন আবেদা হক। মোকদ্দমার প্রেক্ষিতে আদালত ডিসি ও এডিসিকে শোকজন করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট